মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শিক্ষামন্ত্রীকে সামলান
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেখে মনে হচ্ছে, শিক্ষার্থীদের ওপর চাপ বাড়ানোই যেন তার নীতির প্রধান বৈশিষ্ট্য। কখনো পরীক্ষার রুটিন এগিয়ে আনা, কখনো প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালানো, আর সবশেষে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে আখ্যা দেওয়া! যারা এতদিন বইয়ের পাতায় মুখ গুঁজে ছিল, তারা আজ রাজপথে। কারণ, খাঁচার মুরগি যদি একদিন নিজের ডানা চিনে ফেলে, তখন সবচেয়ে বড় বিপদ হয় খাঁচার মালিকেরই।