‘লকডাউন কর্মসূচির’ দিনে ঢাকার সড়ক ফাঁকা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এদিন রাজধানী ঢাকায় যানবাহন চলাচল ছিল কম, সড়কে গণপরিবহনও দেখা যায় কম। বাস এলে মোড়ে মোড়ে দাঁড়ানো যাত্রীরা গাদাগাদি করে উঠে পড়েন। কেউ আবার বাসের অপেক্ষায় না থেকে রিকশা বা লেগুনায় চেপে গন্তব্যের পথে ছোটেন। ঢাকার বেশিরভাগ সড়ক কার্যত ফাঁকাই দেখা যায় দিনভর। ছবি: মাহমুদ জামান অভি, আব্দুল্লাহ আল মমীন