Published : 14 Nov 2025, 12:51 AM
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এদিন রাজধানী ঢাকায় যানবাহন চলাচল ছিল কম, সড়কে গণপরিবহনও দেখা যায় কম। বাস এলে মোড়ে মোড়ে দাঁড়ানো যাত্রীরা গাদাগাদি করে উঠে পড়েন। কেউ আবার বাসের অপেক্ষায় না থেকে রিকশা বা লেগুনায় চেপে গন্তব্যের পথে ছোটেন। ঢাকার বেশিরভাগ সড়ক কার্যত ফাঁকাই দেখা যায় দিনভর। ছবি: মাহমুদ জামান অভি, আব্দুল্লাহ আল মমীন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচিতে’ বৃহস্পতিবার দুপুরে মৌচাক-মগবাজার ফ্লাইওভারে যানবাহনের চাপ ছিল না
সপ্তাহের শেষ কর্ম দিবসে মতিঝিল বাণিজ্যিক এলাকায় যানবাহন আর মানুষের ব্যাপক ভিড় থাকে। তবে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ কারণে বৃহস্পতিবার মতিঝিল এলাকা ফাঁকা দেখা যায়
সপ্তাহের শেষ কর্ম দিবসে মতিঝিল বাণিজ্যিক এলাকায় যানবাহন আর মানুষের ব্যাপক ভিড় থাকে। তবে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ কারণে বৃহস্পতিবার মতিঝিল এলাকা ফাঁকা দেখা যায়
ঢাকার সড়কে যানবাহনের চাপ ছিল না বৃহস্পতিবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচির’ এ দিনে ঢাকার সড়ক ফাঁকা দেখা যায়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচিতে’ বৃহস্পতিবার দুপুরে মৌচাক-মগবাজার ফ্লাইওভারে যানবাহনের চাপ ছিল না
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচিতে’ বৃহস্পতিবার দুপুরে মৌচাক-মগবাজার ফ্লাইওভারে যানবাহনের চাপ ছিল না
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচিতে’ বৃহস্পতিবার ঢাকার সড়কে গণপরিবহনের চাপ দেখা যায়নি
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক থাকলেও গণপরিবহন ছিল কম