রেহানার প্লট দুর্নীতি মামলার রায়
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রাজউকের প্লট দুর্নীতির আরেক মামলার রায় দিয়েছে আদালত; হাসিনার সঙ্গে এবার তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।