‘আব্বু,আব্বু' ডাক কন্যাদের, হাত নেড়ে সাড়া দিলেন বারকাত
‘আব্বু, আব্বু’ বলে বাইরে থেকে ডাকলেন কন্যারা; আর প্রিজন ভ্যান থেকে অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত হাত নেড়ে তাদের সাড়া দেন। সোমবার অ্যাননটেক্স এর ঋণ জালিয়াতির মামলায় মহানগর দায়রা জজের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আবুল বারকাতের স্বজনরা তাকে এক পলক দেখতে আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন।