পাকিস্তানে বন্যা-ভূমিধসে আরও ২৪ জনের প্রাণহানি
পাকিস্তানে ভারি বৃষ্টিতে তৈরি হড়কা বান ও ভূমিধসে নতুন করে খাইবার পাখতুনখওয়া প্রদেশের সোয়াবি ও নওশেরা জেলায় ১৯ এবং আজাদ কাশ্মীরে পাঁচজনের প্রাণহানি হয়েছে। সরকারি হিসাবে শুক্রবার থেকে ভারি বৃষ্টিতে খাইবার পাখতুনখওয়ায় ৩৪১ জনের মৃত্যু হয়েছে। আর শুক্র ও শনিবার আজাদ কাশ্মীরে মৃত্যু হয় ২১ জনের।