ঢাকায় ‘পুলিশি হামলার’ প্রতিবাদে রুয়েটে মশাল মিছিল
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন।