প্যারেন্টিংয়ের ‘লাঠি’ ও নির্জনার মৃত্যু যে সত্যের মুখোমুখি দাঁড় করায়
খুলনায় বাবার লাঠির আঘাতে কিশোরী নির্জনার মৃত্যু কোনো সাধারণ খুন নয়; আমাদের ব্যর্থ প্যারেন্টিং ব্যবস্থার উদাহরণ। তথ্যপ্রযুক্তির গোলকধাঁধায় বড় হওয়া প্রজন্মকে যখন আমরা জোর খাটানোর আদিম দাওয়াই দিয়ে নিয়ন্ত্রণ করতে যাই, তখনই ঘটে এমন নির্মম ট্র্যাজেডি।