২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৈশ্বিক কার্বন বাজারে আনুষ্ঠানিক খাতা খুলেছে বাংলাদেশ। ব্রাজিলের কপ-৩০ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক কার্বন লেনদেনের এই ঘোষণা পরিবেশ কূটনীতিতে বড় মাইলফলক হলেও এর আড়ালে লুকিয়ে আছে কিছু অমীমাংসিত প্রশ্ন। আইনি ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ছাড়া বিলিয়ন ডলারের এই অদৃশ্য বাণিজ্য শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি দীর্ঘমেয়াদি কূটনৈতিক দায়ে পরিণত হবে?