শিক্ষক-বিদ্বেষী প্রজন্ম: শিক্ষাখাতের মনস্তাত্ত্বিক বিপর্যয় রুখবে কে?
গত দুই বছরে নীরবে শিক্ষক-শিক্ষার্থীর ভেতরে ভয়াবহ এক মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটে গেছে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে একধরনের ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে এবং আলগা হয়ে গেছে তাদের দৃঢ় বন্ধন।