২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সংসদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “রাষ্ট্রপতির বিষয় নিয়েই এ ব্রিফিং ডাকা হয়েছে।”
“উনি কী করবেন, না করবেন, তা তো আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।”
রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে দেশে বা সশরীরে উপস্থিত থাকতে হবে, সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই দাবি করে তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন। আর এটা যদি ঘটনা হয় তো আমরাও দেখব।"
বঙ্গভবনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি আমাদের সঙ্গে আলোচনায় প্রায়ই বলেন, ‘শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি।’”
“বিচার, সংস্কার ও নির্বাচন ছিল এই সরকারের মূল কাজ। এই তিনটি কাজের কোনোটাতেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি সরকার,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
নতুন দলে যোগ দিতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে সন্ধ্যায় গুঞ্জন ওঠে।