‘খালেদার বিচারের প্রতিবাদে বিবৃতি লিখে দ্বারে দ্বারে ঘুরেছি’
আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার যে বিচার হয়, তার প্রতিবাদে বিবৃতি লিখে দ্বারে দ্বারে ঘুরেও চারজনের বেশি কাউকে রাজি করানো যায়নি বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।