১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
“এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে; খবর নিয়ে দেখেন—ওই ৫ আগস্টে যারা বিতাড়িত হয়েছিল, তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে।”
কিছু মানুষ 'অরাজক পরিস্থিতি' তৈরি করে আইনের শাসন বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাল খনন করেছিলেন।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিনি উদ্বোধন করবেন তিন দিনের আয়োজন।