মেসিগিরি!
সব ধকল পেছনে ফেলে, কোনো চাপ ছাড়াই এবারের বিশ্বকাপে নামা মেসি যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি সুন্দর। প্রতি ম্যাচে ৫ থেকে ১০ সেকেন্ডের সামান্য ফাঁক পেলেই মেসিময় করে তুলছেন মাঠ। মেসি ম্যাজিকে চড়ে আর্জেন্টিনা কি পারবে পরপর দুবার বিশ্বকাপ জয় করতে?