ঢাকা-১৭: ভোটার কী চায়, প্রার্থীরা কী বলছেন
এক দিকে উচ্চবিত্তের গুলশান, বনানী, বারিধারা; অন্যদিকে নিম্ন আয়ের কড়াইল, ভাষানটেক ও সাত তলা বস্তি। ফলে ঢাকা ১৭ আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার অনেক বৈপরীত্য। সব পক্ষকে খুশি রাখতে প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।