শাহবাগে ‘ডাইভারশন’ কি দুর্ভোগ কমাচ্ছে?
যানজট নিরসনে রাজধানীর ব্যস্ত কয়েকটি সড়কের পর এবার ‘ডাইভারশন’ দেওয়া হয়েছে শাহবাগ মোড়ের একটি সড়কে। এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাঁটাবনের দিকে যেতে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে আসতে হবে। সম্প্রতি চালু হওয়া বিকল্প এ ব্যবস্থাকে পরীক্ষামূলক বলছেন এক পুলিশ কর্মকর্তা।