লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভ ও পাল্টা প্রতিবাদ
একই দিনে লন্ডনের পথে হয়েছে অভিবাসনবিরোধী বিক্ষোভ এবং পাল্টা প্রতিবাদ। আন্দোলনকর্মী টমি রবিনসনের নেতৃত্বে অভিবাসনবিরোধী পদযাত্রায় ঢল নামে মানুষের। এর বিপরীতে হয় ‘বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শিরোনামে পাল্টা বিক্ষোভ।