প্রপেলার কারখানা: ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা
ইঞ্জিনচালিত ছোট-বড় নৌযানের প্রপেলার তৈরি হচ্ছে ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে। সেখানে ১০-১২টি কারখানায় উত্তপ্ত পরিবেশ, আগুন আর ধোঁয়ার মধ্যে কোনো রকমের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে প্রপেলার তৈরি করছেন শ্রমিকরা। দিনের পর দিন এভাবেই চলছে কাজ।