নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলার নদ-নদীতে একদিনে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার; তবে এখনো বিপৎসীমার নিচে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হতে পারে।