সকাল থেকে ডাকসু নির্বাচনের ‘নাটক’ দেখছি: এস এম ফরহাদ
ডাকসু নির্বাচনে বিএনপিপন্থি শিক্ষক ও কর্মচারীরা ‘নাটক’ মঞ্চস্থ করছে বলে মন্তব্য করেছেন শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার দুপুরে টিএসসির সামনে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগের সুরে বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে’।