চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের আদলে দুর্গাপূজার মণ্ডপ
চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় পূজা উদযাপন পরিষদের এবারের দুর্গাপূজার সাজ হয়েছে ঐতিহ্যবাহী ছৌ নৃত্য ও রামায়নের লঙ্কা কাণ্ডকে সমন্বয় করে। যার নাম ‘ছৌ কলায় লঙ্কাকাণ্ড’। ছৌ নৃত্যে যে ধর্মীয় আখ্যান পরিবেশিত হয় তার মধ্যে কৃত্তিবাস ওঝার কৃত্তিবাসী রামায়ন বা শ্রী রাম পাঁচালীর ষষ্ঠ খন্ড ‘লঙ্কাকাণ্ড' এই সাজের মূল উপজীব্য।