১৯৭১: রাজাকাররা তখনও ঘৃণিত ছিল, এখনও ঘৃণিত
“পাকিস্তানি আর্মির ক্যাম্পের বাঙ্কারগুলো চেক করতে গিয়ে বুকের ভেতরটা খামচে ধরে। দেখি, প্রতিটি বাঙ্কারে বাঙালি নারী। সবাই বিবসন অবস্থায়। রাজাকাররা তাদের ধরে এনে ওই ক্যাম্পে দিয়েছে। নির্যাতনে প্রত্যেকের দেহ ক্ষত-বিক্ষত।”