গ্রেপ্তারের পরদিন গায়ক নোবেলের জামিন
বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্তি পেলেন গায়ক মাইনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মঙ্গলবার আপসের শর্তে জামিনের আদেশ দেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।