গাবতলী হাটে কোরবানির পশু
ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর গাবতলী হাটে আসছে কোরবানির পশু। ক্রেতারা হাট ঘুরে সেগুলো দেখছেন, দামদর করছেন। ঈদের এখনও দুই সপ্তাহ হাতে থাকলেও অনেকে আগেই পছন্দের পশু কিনছেন। তবে হাট পুরোপুরি জমে উঠতে আরও লাগবে সপ্তাহখানেক।