ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে কেন বিতর্ক?
ইসরায়েলি অভিযান বন্ধ ও গাজা পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক আলোচনা। এই উদ্যোগে ইতোমধ্যে কয়েক ডজন দেশ যোগ দেওয়ার আগ্রহ দেখালেও, অনেক মিত্র দেশ এখনো দ্বিধায় রয়েছে। জাতিসংঘের ভূমিকা খর্ব হতে পারে এমন আশঙ্কাও রয়েছে কূটনৈতিক মহলে।