২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
ধানক্ষেতে ঘাম ঝরানো কৃষক, আচার বানানো নারী উদ্যোক্তা কিংবা বিদেশে শ্রম দেওয়া প্রবাসী—তাদের শ্রমেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি।
এক সময়ের উটকো ঝামেলার কচুরিপানাই এখন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মানুষকে স্বপ্ন দেখাচ্ছে বাড়তি আয়ের। ঝুড়ি, রঙিন পাপোস, ফুলদানি, ম্যাট্রেস, পাটি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে শুকনো কচুরিপানা।
নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র, কুটির শিল্প ও বাণিজ্য মেলা। কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের উদ্যোগে শহরের জয়নগর এলাকায় দত্ত স্কুল মাঠে মেলায় আছে শতাধিক স্টল। পাশাপাশি শিশুদের বিভিন্ন রাইড, ফোয়ারা, খাবার দোকানে মেলাটি হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাঁতৈর ইউনিয়নে দুই শতাধিক পরিবারের জীবন চলে হাত পাখা তৈরি করে। বৈশাখ থেকে শুরু করে তিন মাস এখানকার গ্রামগুলোতে চলে এই কর্মযজ্ঞ। আধুনিকায়নের চাপে কোনমতে টিকে আছে এই শিল্প।
‘নকল’ জামদানির কারণে আসল ঢাকাই জামদানির ব্যবসা পড়ে গেছে, বলছেন কারিগর।
সরকার হস্তশিল্প পণ্যকে ‘বর্ষপণ্য-২০২৪’ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামে বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্রে ৫ দিনের হস্তশিল্প মেলার আয়োজন করেছে।