তবু কেন লাতিন ফুটবলের সঙ্গেই গণমানুষের আত্মীয়তা?
ফুটবল খেলাটা দুনিয়ায় ফেরি করেছিল ইউরোপিয়ান ঔপনিবেশিক শক্তিগুলো। কিন্তু, সেই ঔপনিবেশিক শক্তির বিপরীতে লাতিনরা উপহার দিল এক ‘বিঔপনিবেশিক ফুটবল’—যা কোথাও ‘জোগো বনিতো’ আর কোথাও ‘লা নুয়েস্ত্রা’ নামে পরিচিত। ইউরোপের কাড়ি কাড়ি অর্থবিত্ত আর মেগা ক্লাব ফুটবলের যুগেও কেন বিশ্বকাপ এলে বাংলাদেশের গ্রামীণ-শহুরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মন শুধু লাতিন ফুটবলের জন্যই কাঁদে?