১০ টাকায় এলইডি লাইট
রাজধানীর কাপ্তান বাজার সিটি করপোরেশন মার্কেটে ১০ টাকাতেই মেলে এলইডি লাইট। দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা সেখান থেকে লাইট কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। লাইটের বড় এ পাইকারি মার্কেটে বেচাকেনায় ধুম লেগে থাকে। ১০ টাকা ছাড়াও সেখানে ১ হাজার টাকা দামের লাইটও পাওয়া যায়।