মাইলস্টোন ট্রাজেডি: বিধ্বস্ত বিমান, অচেতন দায়িত্ববোধ
মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত জঙ্গি বিমান বহু শিশুর জীবন কেড়ে নিয়েছে। ছিন্নভিন্ন হয়েছে তাদের মা-বাবার স্বপ্ন। শোকের মধ্যেই উঠে এসেছে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা বিমান নিয়ে গাফিলতি, জনবসতির ওপর বিমান চলাচলের ঝুঁকি এবং উদ্ধার তৎপরতায় অবাঞ্ছিত ভিড়ের ক্ষতিকর প্রভাবের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন।