০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেইনে ড্রোন চালনা প্রতিযোগিতা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই সপ্তাহের ওয়াইল্ড ড্রোন প্রতিযোগিতায় অংশ নেন ইউক্রেইন সামরিক বাহিনীর ১৯টি ইউনিটের ড্রোন চালকেরা। উদ্দেশ্য ছিল সবশেষ আসা ড্রোনগুলো সম্পর্কে হাতেকলমে জানা।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রযুক্তি যেভাবে সামরিক কৌশলে পরিবর্তন এনেছে, তাতে দুই পক্ষকেই নতুনভাবে রণ পরিকল্পনা সাজাতে হয়েছে।