২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সের সমালোচনার জবাবে সুরভি আকন্দ প্রীতি বললেন, পরের ম্যাচ নিজেদের সামর্থ্য দেখাতে চান তারা।
প্রাণবন্ত বাংলাদেশ দলে ছোবল বসিয়েছে চোট! উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ম্যাচের আগে যা চিন্তার ভাঁজ তুলেছে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের কপালে।
এ পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন আনিকা রানিয়া সিদ্দিকী। তিন ম্যাচ মিলে ১১৩ মিনিট খেলা আনিকাকে কেন্দ্রে রেখে মালদ্বীপ ম্যাচের আক্রমণভাগ সাজিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।
বাংলাদেশ সময় রাত ৮টায় উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মারিয়া মান্দার।