মধুর প্রতিশোধ নিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা
যাদের বিপক্ষে হেরে গত দুটি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল, চলতি আসরে প্রথম পর্বে যাদের কাছে হারতে হয়েছিল ১০ উইকেটে, সেই ইংল্যান্ডকে এবার ব্যাটে-বলে গুঁড়িয়ে স্বপ্নের ফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা।