২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এক বছরে প্রায় ১ লাখ ৭৯ হাজার বেড়েছে।
“বাংলাদেশের সৌভাগ্য যে তাদের এমন একজন সরকারপ্রধান আছেন, যিনি বিশ্বকে অনুপ্রাণিত করেন,” ইউনূসের প্রশংসায় বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ এই সৌজন্য সাক্ষাতের সময় বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
‘‘ইসহাক দার জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন,” বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বহুমুখী এবং ঐতিহাসিক। আমরা বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছি।”
একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা, প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা পরিশোধ এবং আটকেপড়া পাকিস্তানিদের ফেরানোর অমীমাংসিত বিষয়গুলো ঝুলে আছে বহু বছর ধরে।