যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যুদ্ধবিরতিসহ মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।