২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানার তিনটি হত্যা মামলার আসামি তিনি।