১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
২০০৮ সালের সাংবিধানিক পরিষদ নির্বাচন থেকে শুরু করে ২০২২ সালের নির্বাচন পর্যন্ত নেপালে ভোটদানের গড় হার ছিল ৬৯ দশমিক ৪ শতাংশ। এবার পড়েছে মাত্র ৫৮.০৭%।
এবারের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) ভালো করার সম্ভাবনা উজ্জ্বল; তারা তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছে র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহকে।
শেষ পর্যন্ত বালেন ক্ষমতায় বসতে পারলে তা চীন-ভারতের মাঝে, হিমালয়ের কোলে থাকা ছোট দেশটির রাজনীতিতে এতদিন ধরে চলে আসা অনেক হিসাব-নিকাশ পাল্টে দেবে।