আরো মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের আমু ও গোলাপ
জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে প্রকৌশলী সুজন মাহমুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আর ধানমন্ডিতে শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুস সোবহান গোলাপকে।