ডাকসু নির্বাচন নিয়ে ‘ধোঁয়াশা’ আর ‘গভীর’ ষড়যন্ত্র দেখছেন কাদের
বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা, পারস্পরিক অসহিষ্ণুতা, মামলা-মোকদ্দমা, ভোটারদের আস্থাহীনতাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন নিয়ে ‘গভীর’ ষড়যন্ত্র দেখছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘নোংরামি’ আর ‘গুপ্ত’ রাজনীতির ছাপ দেখা যাচ্ছে ডাকসু নির্বাচনে।