নির্বাচিত সরকারের আমলেও শিক্ষকের ওপর মব হয় কী করে?
গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালে নজিরবিহীন মব সন্ত্রাসের শিকার হয়ে শারীরিক এবং মানসিক আঘাতে অন্তত ছয়জন শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত ও অসুস্থ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন পাঁচ শতাধিক শিক্ষক। দেশজুড়ে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। নির্বাচিত সরকারের আমলেও কেন থামছে না শিক্ষকদের ওপর অনাকাঙ্ক্ষিত মব জাস্টিস?