১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফোন ১৭-এর নানা ভ্যারিয়েন্টের দাম জানাল ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’

আইফোন ১৭-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১ লাখ ৮০ হাজার টাকা, আইফোন ১৭-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ২০ হাজার টাকা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

দেশের বাজারে অফিসিয়ালি নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার।

উন্মোচিত আইফোনের মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। ঢাকার গুলশানে ‘গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজি’র এক অনুষ্ঠানে এসব ফোন উন্মোচন করে ব্র্যান্ডেড পণ্যের এই বিক্রেতা কোম্পানি।

উন্মোচন অনুষ্ঠানে কোম্পানিটি পণ্যগুলোর দাম প্রকাশ করেছে। আইফোন ১৭-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১ লাখ ৮০ হাজার টাকা, আইফোন ১৭-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ২০ হাজার টাকা ও আইফোন এয়ার-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ১০ হাজার টাকা।

আইফোন এয়ার-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৫০ হাজার টাকা, আইফোন ১৭ প্রো-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৩০ হাজার টাকা, আইফোন ১৭ প্রো-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৭০ হাজার টাকা ও আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া, আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৯০ হাজার টাকা। এসব পণ্য গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

নতুন আইফোন কিনলে ৩৭ হাজার টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ বা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ পাবেন ক্রেতারা।

আরও ফ্রি থাকছে অ্যাপল ২০ ওয়াট অ্যাডাপ্টার, আইফোন অ্যাক্সেসরিজ বা কেইস, এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি, এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা ও পুরাতন ফোন বদলের ক্ষেত্রে বোনাস পাওয়ার সুযোগ।

এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু বলেছেন, “বাজারের সবচেয়ে সেরা অফারটির মাধ্যমে অ্যাপলের সেরা অভিজ্ঞতা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা এখন একটি নির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি আইফোন, অ্যাক্সেসরিজ ও সেবা গ্রহণ করতে পারবেন।”