১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েড, পিক্সেল বিভাগের শত শত কর্মী ছাঁটাই করল গুগল

“গত বছর কোম্পানিটির প্ল্যাটফর্ম ও ডিভাইস বিভাগের বিভিন্ন দলকে সমন্বয় করার পর থেকে আরও দক্ষ ও কার্যকরভাবে কাজ করার ওপর মনোযোগ দিয়েছি আমরা।”

অ্যান্ড্রয়েড, পিক্সেল বিভাগের শত শত কর্মী ছাঁটাই করল গুগল
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 01:03 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

অ্যান্ড্রয়েড সফটওয়্যার, পিক্সেল ফোন ও ক্রোম ব্রাউজারে কাজ করেন এমন শত শত কর্মীকে ছাঁটাই করেছে অ্যালফাবেটের গুগল।

বৃহস্পতিবারই এই ছাঁটাই কার্যক্রম চালিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি। এ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রতিবেদনে লিখেছে আমেরিকান মিডিয়া কোম্পানি ইনফরমেশন।

জানুয়ারিতে উল্লিখিত ইউনিটগুলোর কর্মীদের কাছ থেকে শেয়ার পুনঃক্রয়ের প্রস্তাব দেওয়ার পর এ কর্মী ছাঁটাই হল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

গুগলের একজন মুখপাত্র বলেছেন, “গত বছর কোম্পানিটির প্ল্যাটফর্ম ও ডিভাইস বিভাগের বিভিন্ন দলকে সমন্বয় করার পর থেকে আরও দক্ষ ও কার্যকরভাবে কাজ করার ওপর মনোযোগ দিয়েছি আমরা। যার মধ্যে জানুয়ারিতে আমরা যে স্বেচ্ছাসেবী কর্মসূচির প্রস্তাব দিয়েছিলাম তার পাশাপাশি কিছু কর্মী ছাটাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।”

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি গুগল।

ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, নিজেদের ক্লাউড বিভাগে কর্মী ছাঁটাই করেছে গুগল। আর এ ছাঁটাইয়ের ফলে প্লাটফর্মটির কেবল কয়েকটি দলের ওপর এর প্রভাব পড়েছে।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল অ্যালফাবেট, যা ছিল সে সময়ে তাদের বৈশ্বিক কর্মী সংখ্যার ৬ শতাংশ।