০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মেটার নতুন আপডেটে ‘থ্রেডস’ ব্যবহার হচ্ছে আরও সহজ

নতুন এই টুলগুলো শিগগিরই মোবাইল ও ওয়েব উভয় ভার্সনের ব্যবহারকারীদের জন্য চালু হবে।

মেটার নতুন আপডেটে ‘থ্রেডস’ ব্যবহার হচ্ছে আরও সহজ
একাধিক নতুন ফিচার চালু হয়েছে ফলে পোস্ট আরও স্পষ্টভাবে দেখাবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম থ্রেডস তাদের সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনছে। আগে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারতেন না কোনো পোস্ট আসলে একটি লম্বা আলোচনার অংশ কিনা অথবা পুরো থ্রেডে মোট কতগুলো পোস্ট রয়েছে।

এবার সেই সমস্যার সমাধান এসেছে। কোম্পানিটি বলেছে, তারা একাধিক নতুন ফিচার চালু করছে যা থ্রেডেড পোস্টগুলোকে আরও স্পষ্টভাবে দেখাবে। এর মধ্যে অন্যতম নতুন ‘ভিউ মোর’ লেবেল। এটি কোনো পোস্ট দীর্ঘ আলোচনার অংশ কি না তার ইঙ্গিত দেবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন।

এ ছাড়া, নতুন ডিজাইন এলিমেন্টে ধারাবাহিক পোস্টগুলো একসঙ্গে স্ট্যাক হয়ে দেখানো হবে। প্রতিটি পোস্টের সঙ্গে এখন যুক্ত থাকবে ক্রমিক সংখ্যা এবং পুরো থ্রেডে মোট কতটি পোস্ট আছে তার তথ্য। অর্থাৎ আর আলাদাভাবে ‘পার্ট ওয়ান অফ টুয়েলভ’ টাইপ করে জানাতে হবে না।

নতুন এই টুলগুলো শিগগিরই মোবাইল ও ওয়েব উভয় ভার্সনের ব্যবহারকারীদের জন্য চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। 

প্ল্যাটফর্মটি সম্প্রতি মাসিক ৪০ কোটি সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। ব্যবহারকারীদের চাহিদা মেটাতে মেটা এরইমধ্যে আরও কিছু বড় ফিচার যোগ করেছে যার মধ্যে রয়েছে, সর্বোচ্চ দশ হাজার অক্ষরের দীর্ঘ টেক্সট ডকুমেন্ট সংযুক্ত করার সুবিধা।