১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্যালাক্সি রিংয়ের পর কানের দুল-নেকলেসে নজর স্যামসাংয়ের

স্যামসাং এখন চশমা, কানের দুল ও নেকলেসের মত বিভিন্ন পরিধেয় জিনিস দিয়ে তাদের এই লাইনআপকে আরও সমৃদ্ধ করতে চাইছে।

গ্যালাক্সি রিংয়ের পর কানের দুল-নেকলেসে নজর স্যামসাংয়ের
গুগলের সঙ্গে স্মার্ট চশমা তৈরি করছে স্যামসাং। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

গত বছর প্রথমবারের মত বাজারে নিজস্ব স্মার্ট রিং এনেছিল স্যামসাং। এর আগে কোম্পানিটির পরিধেয় ডিভাইসগুলোর মধ্যে শুধু স্মার্টওয়াচই ছিল, তবে ‘গ্যালাক্সি রিং’ সে তালিকায় ভিন্নতা আনে। সে গড়পড়তা লাইনআপে এতোদিনে সম্ভবত পরিবর্তন আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন বলছে, স্যামসাং এখন তদের এই ওয়্যারএবল লাইনআপকে আরও সমৃদ্ধ করতে চাইছে এতে চশমা, কানের দুল ও নেকলেসের মত বিভিন্ন পরিধেয় জিনিস যোগ করে।  

স্যামসাংয়ের মোবাইল এক্সপিরিয়েন্স বিভাগের সিওও ওন-জুন চোই সিএনএনকে বলেন, “কোম্পানিটি এমন ফ্যাক্টরগুলো খুঁজতে চায় যেন ব্যবহারকারীরা ফোন ব্যবহার না করেই প্রয়োজনীয় কাজগুলো করতে পারে।

“আমরা বিশ্বাস করি ডিভাইসগুলো পরার মত হতে হবে, এমন কিছু নয় যা আপনাকে আলাদা করে বহন করতে হবে। তাই এটি নিত্যদিন পরিধান করা হয় এমন কিছু যেমন চশমা, কানের দুল, ঘড়ি, আংটি বা নেকলেস হতে পরে।”

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, চলতি বছরের শুরুতে স্যামসাং গুগলের সঙ্গে স্মার্ট চশমা তৈরি করার ঘোষণা দিয়েছিল।

গত মে মাসে দৈনিক কোরিয়া ইকোনমিক লিখেছে, কোম্পানিটি অগমেন্টেড রিয়েলিটি বা এআর চশমার জন্য একটি উন্নত মাইক্রোডিসপ্লের ওপর কাজ করছে।