১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলজিবিটি প্রচারণা: গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স বন্ধ করল রাশিয়া

‘এলজিবিটি প্রচারণা’ সংক্রান্ত আইন ভেঙেছে এমন বিভিন্ন কোম্পানিকে জরিমানা করেছে দেশটির আদালত। এ আইনে রাশিয়ায় সমকামিতা প্রচারণা অপরাধ হিসেবে বিবেচিত।

এলজিবিটি প্রচারণা: গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স বন্ধ করল রাশিয়া
দেশটির নীতির বিপরীতে যেসব কনটেন্টে দেখায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাশিয়া। ছবি: রোবলক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

‘এলজিবিটি প্রচারণার’ কথা উল্লেখ করে দেশটিতে জনপ্রিয় গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স বন্ধ করেছে রাশিয়া।

রোবলক্সের বিরুদ্ধে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর অভিযোগ করেছে, প্লাটফর্মটির নির্মাতারা চরমপন্থী কনটেন্ট ও ‘এলজিবিটি প্রচারণা’ ছড়াচ্ছেন। ফলে গেইমিং প্ল্যাটফর্মটি বন্ধ করেছে তারা।

“রোবলক্সে এমন অনেক অশ্লীল বা অনুপযোগী বিষয় রয়েছে, যা শিশুর মানসিক ও নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে”।

দেশটির নীতির বিপরীতে যেসব কনটেন্টে দেখায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাশিয়া। সেই ধারাবাহিকতায় ‘আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন’-এর বিরুদ্ধে দেশটি সর্বশেষ এমন পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

সম্প্রতি ‘অপ্রচলিত যৌন সম্পর্ক’ সংক্রান্ত সব ধরনের তথ্য মুছে দিতে ভাষা শেখার অ্যাপ ‘ডুয়োলিঙ্গো’কেও চাপ দিয়েছে রাশিয়া।

‘এলজিবিটি প্রচারণা’ সংক্রান্ত আইন ভেঙেছে এমন বিভিন্ন কোম্পানিকে নিয়মিতই জরিমানা করেছে দেশটির আদালত। এ আইনে রাশিয়ায় সমকামিতা বা সমলিঙ্গ সম্পর্ক প্রচারণাকে অপরাধ হিসেবে বিবেচিত।

এদিকে, সমকামী ও ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষার বিষয়কে ‘শয়তানের দিকে এগিয়ে যাওয়ার উন্মুক্ত পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোবলক্সের নিজের ‘এলজিবিটি প্রচারণা’ নিয়ে কোনো পক্ষপাত নেই। তবে প্ল্যাটফর্মটিতে অন্যান্য অনেক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে রাশিয়া ততটাও চিন্তিত নয়।

প্লাটফর্মটি বিশেষভাবে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ জায়গা, যার কারণে ইরাক ও তুরস্কের মতো দেশও রোবলক্সকে নিষিদ্ধ করেছে। রোবলক্সের ভালো দিক হচ্ছে, ব্যবহারকারীর তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণ করতে শুরু করেছে কোম্পানিটি এবং বয়সভিত্তিক নতুন নিয়ন্ত্রণও প্লাটফর্মটিতে যোগ করেছে তারা।

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম রোবলক্স। কেবল এ বছরের তৃতীয় প্রান্তিকে প্লাটফর্মটির গড় দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হয়েছে সংখ্যা ১৫ কোটির বেশি।