১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট তৈরি কর্মশালার আয়োজন করল ‘টিএমজিবি’

এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারী সাংবাদিকরা।

কনটেন্ট তৈরি কর্মশালার আয়োজন করল ‘টিএমজিবি’
কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দিয়েছে টিএমজিবি। ছবি:

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

কনটেন্ট তৈরি বিষয়ে এক কর্মশালা আয়োজন করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবি।

সোমবার ঢাকায় আয়োজিত এ কর্মশালায় সংগঠনটির সদস্য সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা।

কর্মশালার প্রশিক্ষকরা বলেছেন, টিকটকে ভালো ও সঠিক কনটেন্ট বহুগুণ কার্যকরী। কর্মশালায় টিকটকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, কেন কনটেন্ট তৈরি প্রয়োজন, কীভাবে সঠিক ও উন্নত মানের কনটেন্ট তৈরি করা যায়– এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রশিক্ষকরা। পরে সাংবাদিকদের জন্য হাতে-কলমে টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখিয়েছেন তারা।

এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দিয়েছে টিএমজিবি।

কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দিয়েছেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

কাওছার উদ্দীন বলেছেন, বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতা করতে পারেন।