১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ হাজার কর্মী ছাটাই করছে সফটওয়্যার কোম্পানি সিনোপসিস

২০২৪ অর্থবছরের শেষে কোম্পানিটিতে প্রায় ২০ হাজার কর্মী ছিল। কোম্পানিটি বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কর্মী ছাটাইয়ের এ উদ্যোগ নিয়েছে।

২ হাজার কর্মী ছাটাই করছে সফটওয়্যার কোম্পানি সিনোপসিস
সেপ্টেম্বরের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানিটি প্রত্যাশিত আয় অর্জন করতে পারেনি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা কোম্পানি সিনোপসিস তাদের মোট কর্মীর ১০ শতাংশ বা প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কোম্পানিটি বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কর্মী ছাটাইয়ের এ উদ্যোগ নিয়েছে।  

সিনোপসিস বলেছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ভবিষ্যতের বৃদ্ধি ও নতুন ব্যবসায়িক সুযোগে বেশি করে বিনিয়োগ করা।

ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন কোম্পানিটি এই বছরের শুরুতে সাড়ে তিন হাজার কোটি ডলারের নগদ ও শেয়ার ভিত্তিক চুক্তিতে ইঞ্জিনিয়ারিং ডিজাইন কোম্পানি ‘এনসিস’ অধিগ্রহণ শেষ করেছে। তবে এর পরও সিনোপসিস গত সেপ্টেম্বরের তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যাশিত আয় অর্জন করতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অর্থবছরের শেষে কোম্পানিটিতে প্রায় ২০ হাজার কর্মী ছিল। সিনোপসিস বলছে, পুনর্গঠনের এই প্রক্রিয়ার ফলে তাদের ৩০ কোটি থেকে ৩৫ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ যোগ হবে।

এই খরচের মূল অংশ ব্যয় হবে ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ, এককালীন টার্মিনেশন বেনিফিট এবং কিছু অফিস বা সাইট বন্ধ করার খরচ বাবদ।

সিনোপসিস বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদে তাদের কার্যক্রম আরও দক্ষ ও টেকসইভাবে পরিচালনা করতে পারবে।