Published : 04 Jun 2026, 05:24 PM
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ১০৪টি ম্যাচই তাদের কনটেন্ট প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে সরাসরি দেখানোর ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটরটি জানায়, টুর্নামেন্টটির সম্প্রচারস্বত্ব তারা পেয়েছে। এর ফলে বায়োস্কোপ প্লাস ব্যবহারকারীরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন।
গ্রামীণফোনের ভাষ্য, দেশের ফুটবলপ্রেমী দর্শকদের জন্য উন্নত মানের স্ট্রিমিং অভিজ্ঞতা দিতে তারা কাজ করছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে দর্শকদের কাছে বিশ্বকাপের ম্যাচগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।
বায়োস্কোপ+ ছাড়াও সব ম্যাচ মাইজিপি অ্যাপ এবং স্কিটো অ্যাপেও সরাসরি দেখা যাবে।
বিশ্বকাপ সম্প্রচার, সাবস্ক্রিপশন ও দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।