বাজেট প্রতিক্রিয়ায় বিসিএস সভাপতির ‘সন্তোষ’
ডেস্কটপ কম্পিউটার আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে বাজেটে।
সরকারের বিগত কয়েক বছরের বাজেটের পরপরই দেখা গেছে আইসিটি সেক্টরের বিভিন্ন স্টেকহোল্ডার তাদের পূরণ না হওয়া বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবারের বাজেটে সে দৃশ্য ভিন্ন।
ডেস্কটপ কম্পিউটার আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে বাজেটে।
সার্ভার, কম্পিউটার মনিটর, কম্পিউটার প্রিন্টার ও মেমরি চিপ বা এসএসডি আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্য সব শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও রয়েছে বাজেটে।
এ বিষয়ে মতামত জানতে চাইলে বাংলাদেশে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সেক্টরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বললেন, ‘আলহামদুলিল্লাহ’।
“তবে পুরো বাজেট এখনো হাতে পাইনি। পেলে বিস্তারিত জানার পর এ নিয়ে বিস্তারিত বলতে পারব।”
বাজেটে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর ফলে কম্পিউটার, মনিটর, স্টোরেজ ও অফিস আইটি সরঞ্জামের দাম কমবে।
