১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিয়েলমি’র সি৮৫ প্রো স্মার্টফোন পানিতে টিকে থাকবে ৬০ দিন

দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন।

রিয়েলমি’র সি৮৫ প্রো স্মার্টফোন পানিতে টিকে থাকবে ৬০ দিন
‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। ছবি: রিয়েলমি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

দেশে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। 

‘ক্যাটেগরির প্রথম অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন’ রিয়েলমি সি৭৫-এর পর এই সেগমেন্টের সবচেয়ে ওয়াটার-রেজিজট্যান্ট ও উজ্জ্বলতম ফোন হিসেবে স্মার্টফোনটি এনেছে ব্রান্ডটি।

দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্র্যান্ডের সি-সিরিজ স্মার্টফোনের এক্সক্লুসিভ আগাম অ্যাক্সেস পাবেন গ্রাহকরা।

রিয়েলমি বলেছে, প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগের সঙ্গে বাংলালিংকের বিশেষ অফার উপহার পাবেন। এসব প্রি-অর্ডার উপহার সীমিত সময় ও শর্তসাপেক্ষে প্রযোজ্য। ফার্স্ট-সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এসব উপহার দেবে তারা।

ফোনটির আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিংকে নির্মাতা রিয়েলমি সি৮৫ প্রো’র মূল আকর্ষণ বলে বিবেচনা করছে। এর ফলে ফোনটি পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে পারবে। প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, ডিভাইসটি চরম প্রতিকূল পরিস্থিতি ঠেকাতে পারে বলে দাবি ব্রান্ডটির।

ফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা সারাদিনে ফোনের ব্যবহার, গেইমিং ও বিনোদনের জন্য ব্যাকআপ দেবে। পাশাপাশি এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অন্য ডিভাইস চার্জিংয়ের সুযোগ নিশ্চিত করবে।

রিয়েলমি সি৮৫ প্রো’তে ছয় দশমিক আট ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে ভিজুয়াল দেবে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেইমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোরে নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। 

এ ছাড়াও, এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকায় ব্যবহারকারীরা যে কোনো সময়, যে কোনো স্থানে ছবি এডিট করতে পারবেন বলে দাবি রিয়েলমির।

‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি রঙে ফোনটি বাজারে তিন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২ হাজার ৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের মূল্য ২৪ হাজার ৯৯৯ টাকা।