১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাস্ট্রো অলিম্পিয়াড: ময়মনসিংহ বিভাগের বাছাই সমাপ্ত

রোববার ১৩ জুলাই বিকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 08:51 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ময়মনসিংহ বিভাগীয় বাছাই কার্যক্রম সমাপ্ত হয়েছে। এ পর্ব থেকে ৩০জন যাচ্ছে পরের রাউন্ডে। 

বাছাইকৃতরা ২৬ জুলাই ঢাকায় জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচী ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড চলছে। এরই অংশ হিসাবে রোববার ১৩ জুলাই বিকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে।

আয়োজনে ময়মনসিংহের বিভিন্ন স্কুল থেকে ৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ১৪ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং সিনিয়র গ্রুপ থেকে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। এই ৩০ জন আগামী ২৬ জুলাই তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে।

সব শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল তুলে দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রফিকুল ইসলাম, এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক, অপারেশন ফরিদউদ্দীন আহমেদ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজেরে অধ্যক্ষ ড.এম আতাউর রহমান প্রমূখ।